- - -

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে ফাতেহা শরীফ অনুষ্ঠিত

Print News

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে
ফাতেহা শরীফ অনুষ্ঠিত

 

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মিস্ত্রিপাড়া শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর দর্শন স্মরণে উম্মুল আশেকীন মা মনোয়ারা বেগম (র.) ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি সৈয়দ রজিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাইফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সাবেক সদস্য গীতিকার সৈয়দ কামরুল। উপস্থিত ছিলেন ডা. তসলিম, সাংবাদিক লায়ন ডা. বরুণ কুমার আচার্য, আবু ইউসুফ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ মানিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সজিব, মো. তোফায়েল পাটোয়ারী, মো. ইসমাইল, মো. এমদাদ, মো. মোশারফ ইসলাম প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa