
হবিগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত আলেয়া আক্তার
বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলেয়া আক্তার ।
শনিবার ( ৯ মার্চ ) জেলার ৯ টি উপজেলার ৯টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলে। হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীক নিয়ে ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট । অপর প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন তালুকদার মোটরসাইকেল প্রতীকে ৬ ভোট ও নূরুল হক চশমা প্রতীকে ৫ ভোট পেয়েছেন । এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ – ১ ( নবীগঞ্জ – বাহুবল ) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ জেলা পরিষদের পদটি শূন্য থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পত্রে আদেশে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে জেলা পরিষদের বার বার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান -১ সৈয়দ শামীম আনোয়ার ।
ফলে নির্বাচন কমিশন জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান শূন্য পদে ঘোষণা হলে হবিগঞ্জ জেলা পরিষদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী হন । এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান এ প্রতিনিধিকে জানান , ৯ মার্চ ( শনিবার ) জেলার ৯ টি উপজেলার ৯টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে ।
এতে জেলার ৭৮ টি ইউনিয়ন , ৫টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদের ১ হাজার ৪ শ জন মোট ভোটার। এর মধ্যে ১ হাজার ৭৬ টি ভোট প্রয়োগ করেন । ৯ টি ভোট কেন্দ্রে মধ্যে হবিগঞ্জ সদর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আনারস প্রতীকে ভোট পায় ৯৩ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ২৫ ভোট । লাখাই উপজেলার বামৈ কালাউক উচ্চ বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ৬১ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ১৬ ভোট । শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ৫১ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ০২ ভোট । বানিয়াচং উপজেলার দওপাড়া মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ১০৭ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ৮৯ ভোট । আজমিরীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ৪১ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ২৪ ভোট । মাধবপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ৭৬ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ৭৫ ভোট । চুনারুঘাট প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ৩৯ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক ১০৩ ভোট । নবীগঞ্জ উপজেলা উসমানী রোড হিরা মিয়া গার্লস হাই স্কুলে আনারস প্রতীকে ভোট পায় ৪৪ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ১৩২ ভোট । বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকে ভোট পায় ৫২ টি এবং তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন ।
জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার তিনি হবিগঞ্জ – ৩ আসনে চতুর্থ বারের মতো সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এর সহধর্মিণী ।
![]()









