- - -

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম উল্টে চালক নিহত,আহত ৩

Print News

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম উল্টে চালক নিহত,আহত ৩

 

হবিগঞ্জ- বানিয়াচং সড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় টমটম (ইজিবাইক) উল্টে মির্জা আহমেদ (৩৫) নামে এক টমটম চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ যাত্রী। বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জ থেকে একটি টমটম ইজিবাইক বানিয়াচং বড় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সড়কের সংকর পাল অটো রাইচ মিলের সামনে একটি অজ্ঞাত ট্রাক টমটমটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মির্জা আহমেদ মারা যান। ও আহত হন আরো ৩ যাত্রী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহত মির্জা আহমেদ বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার আব্দুল বারিক মিয়ার পুত্র।

বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa