- - -

হবিগঞ্জে ইজিবাইকে যাত্রী উঠানে নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত

Print News

হবিগঞ্জে ইজিবাইকে যাত্রী উঠানে নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত

 

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার সময় শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শহরতলীর বড় বহুলা গ্রামের ইজিবাইক চালক টুকুন মিয়ার ঝগড়া হয়। বিষয়টি জানাজানি হলে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa