- - -

স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Print News

স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন করে সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম খান (শাহীন)। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল সায়েম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য তারিকুল ইসলাম রানা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মাহাবুবুর রশিদ বিপ্লব এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa