- - -

স্বীকৃতির নতুন দিগন্ত গোলাম কিবরিয়া

Print News

স্বীকৃতির নতুন দিগন্ত গোলাম কিবরিয়া

 

বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে কমিউনিটি প্যারামেডিক গোলাম কিবরিয়া কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

তিনি পটুয়াখালী সদর উপজেলার টাউন কালিকাপুরের বাধঘাট এলাকায় আকন ড্রাগ হাউস চেম্বারের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চলেছেন।
তার নিষ্ঠা, সততা ও মানবিক সেবা সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

সভাপতি জনাব আবু হানিফ বলেন, খুবই আনন্দের বিষয় যে, গোলাম কিবরিয়ার এই নিরলস সেবামূলক অবদান স্থানীয় পর্যায় অতিক্রম করে আজ জাতীয় পর্যায়েও স্বীকৃতি লাভ করেছে।
এটি আমাদের সকল কমিউনিটি প্যারামেডিকের জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, তার এই সাফল্য বাংলাদেশের কমিউনিটি প্যারামেডিক পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও শক্তিশালী করবে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন সবসময় তার পাশে আছে এবং থাকবে । সভাপতি জনাব আবু হানিফ গোলাম কিবরিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও অগ্রগতির জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa