- - -

স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলো ঐতিহাসিক বড় উঠানের “বিশ্বমুড়া”য়

Print News

স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলো ঐতিহাসিক বড় উঠানের “বিশ্বমুড়া”য়

 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের বিশ্ব মুড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী বিশ্বমুড়ায় পরিচালিত এ প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দন কুমার দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান এবং কর্ণফুলী থানা অফিসার ইন চার্জ দুলাল মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বড় উঠানের স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী তার বক্তব্যে চট্টগ্রামের পুরাকীর্তি, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বের
কথা তুলে ধরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা কাজে সহায়তা প্রদান করতে এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক তার বক্তব্যে চট্টগ্রামের আঞ্চলিক পুরাকীর্তির উপর গুরুত্বারোপ করেন। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্নপর্যটনের গুরুত্বারোপ করে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজে সহায়তা প্রদানের জন্য স্থানীয়দেরকে আহ্বান জানান।

এছাড়া প্রত্নতাত্ত্বিক খননের জন্য নির্বাচিত স্থানের ভূমি মালিকগণের প্রতিনিধি মো: ওসমান বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa