
স্বপন সেন!
দেবাশীষ পালিত
স্বপন সেন।
এ জনপদের একটি অতি পরিচিত মুখ। কখনো দেখি
এ শহরের ফুটপাত দিয়ে হেঁটে চলেছেন,কখনো দেখি
পত্রিকার হকারের সামনে ফুটপাতে দাঁড়িয়ে পত্রিকা
পড়ছেন,কখনো দেখি রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা
করছেন,কখনো বা রাস্তার পাশে দাঁড়িয়ে সেই প্রিয়
মানুষগুলোর প্রশ্নের উত্তর দিচ্ছেন। রাজনীতি বলুন
সমাজনীতি হোক আর যেকোন বিষয়ের ইতিহাস বলুন
স্বপন সেন এর কাছে সব মুখস্থ। অনেক সময় অনেক
ঘটনার নির্ভূল দিনক্ষণ সন তারিখ পর্যন্ত বলে দিতে
পারেন তিনি। উনার কথা বলার ভঙ্গি দেখলে মনে হয়
কোন কম্পিউটার সামনে দাঁড়িয়ে কথা বলছে।
আর আপনি যদি বলেন স্বপনদা আমার পুরোনো
দিনের একটা হাত ঘড়ি লাগবে,দেখা গেছে সেই পুরনো
ঐতিহ্যমণ্ডিত হাতঘড়ি ব্যবস্থা করে নিয়ে এসেছে।
উনি বলেন ওগুলো উনাদের পূর্ব পুরুষদের রেখে
যাওয়া হাতঘড়ি! স্বপনদার সাথে রাস্তাঘাটে কতোইনা
দুষ্টুমী করেছি, কিন্তু কোনদিন রাগতে দেখিনি, শুধুই
হাসতেন। তিনি সব বুঝতেন কিন্তু অনেক সময় বুঝেও
না বুঝার ভান করতেন। আর উনার চাহিদা ছিলো অতিঅল্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সেই মানুষটি
আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রাম জেনারেল
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।উনার সকল
শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ আসুন এ সময়ে স্ব স্ব
অবস্থান থেকে যতোটুকু পারা যায় উনার পাশে দাঁড়াই।
পরম করুণাময়ের নিকট প্রিয় স্বপনদার সুস্থতা কামনা
করছি। তিনি যেনো সুস্থ হয়ে আবার আমাদের মাঝে
ফিরে আসেন।
![]()








