
সোনাগাজী পৌর শহরে ছাত্রদলের দুইগ্রুপের সংঘর্ষে আহত ৫০ জন
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত হয়।
বুধবার বিকেলে সোনাগাজী পৌর শহরে ছাত্রদলের একাংশের মিছিল বের হয়। মিছিলকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ছাত্রদলের দুই গ্রুপের প্রায় ৫০জনের মত আহত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মহড়া শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কাশ্মিরবাজার সড়কের সামনে থেকে সংঘর্ষ শুরু হয়ে তা পুরো মেইন রোড়ে ছড়িয়ে পড়ে, মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, এই সময় শহরের সব গুলো দোকান পাট বন্ধ করে পেলেন ব্যাবসায়ীরা।
![]()









