
সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্বোধন
গত ২৯ ডিসেম্বর সোমবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কাঞ্চনপুর শাখা কর্তৃক প্রতিষ্ঠান “সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্যমন্ডলীর মধ্যে এস. এম মোরশেদুল আমিন, কাজি মুহাম্মদ হারেস, মুহাম্মদ আজগর আলী, মুহাম্মদ জয়নাল আবেদীন জুলু, মুহাম্মদ সাইফুর রহমান, কেন্দ্রীয় অফিস কর্মকর্তা বটন কুমার দে, গাউসিয়া হক মঞ্জিলের খাদেম মুহাম্মদ সাহাব উদ্দিন, শাহানশাহ্ বাবাজানের রওজা শরীফের খাদেম মুহাম্মদ হাবিবুল্লাহ, সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ কবির আহমেদ, মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল।
উক্ত শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আলমগীর বাদশা, ইমরান উদ্দিন নিশান, সভাপতি মুহাম্মদ পারভেজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
![]()









