- - -

সেন্টমার্টিন কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

Print News

সেন্টমার্টিন কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের একমাত্র প্রবালদ্বীপ  সেন্টমার্টিনে  বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দ্বীপের বাসিন্দাদের  জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন।

সোমবার(৮ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আজ সোমবার ০৮ জুলাই  সকাল ১০টা ঘটিকা হতে বিকাল  সাড়ে ৩ টা  পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ২৪২ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে।

তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার আসিফ খান, এএমসি উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa