- - -

জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে সূর্যগিরি আশ্রমের নেতৃবৃন্দের স্বাক্ষাৎ

Print News

সূর্যগিরি আশ্রমের পরিচালনাধীন প্রতিষ্ঠান দূর্গামাতৃমন্দির ও নবগ্রহ মন্দির হাইদচকিয়া ফটিকছড়ির কর্মকর্তাগণ আজ ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় জেলা পরিষদের কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সঙ্গে  সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ ও পুজা পরিষদ-২০২৩ এর সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক ধীমান দাশ, আশ্রম কমিটির সভাপতি টিটু চৌধুরী, পুজা কমিটির ধর্ম সম্পাদক পন্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্য, পুজা উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিৎ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক জনি দে প্রমূখ।

এসময় সাক্ষাৎকালে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, অসম্প্রদায়িক চেতনায় এই দেশে সবসময় ভাতৃত্ববোধে উদ্ধুদ্ধ হয়ে সবাই একই ছাদের নিচে সম্মিলিতভাবে বসবাস করার প্রয়াস ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য স ম জিয়াউর রহমান।

মতবিনিময় শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa