
সুহানা-অগস্ত্য’র নতুন ভিডিও ভাইরাল
বলিউডে তারকা এবং তারকা সন্তানদের প্রেমের খবর সংবাদের শিরোনাম হয়ে আসছে অনেকদিন থেকেই। আর বর্তমানে বি-টাউনে টক অব দ্য টাউন বলিউড বাদশা শাহরুখের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
বলিউডে একসঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান এবং অগস্ত্য নন্দা। বছর খানেক ধরে এই দুই স্টারকিডের প্রেমের গুঞ্জন।
পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর সেটে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।
৫ নভেম্বর রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে পাওয়া গেল এ প্রেমিক জুটিকে। ওই পার্টিতে লাল লেহেঙ্গা আর সোনালি রঙের ব্লাউজে ধরা দেন গৌরীকন্যা। আর কালো রঙা কুর্তায় ট্র্যাডিশনাল লুকেই হাজির হন অগস্ত্য।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানা ও অগস্ত্য’র একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, পার্টি শেষে বেরিয়ে যাচ্ছেন সুহানা। এ সময় তাকে গাড়িতে তুলে দিচ্ছেন অগস্ত্য। সুহানার গাড়ির দরজাও নিজের হাতে বন্ধ করেন অগস্ত্য।
জানা গেছে, শাহরুখ-গৌরী কন্যাকে নাকি খুব পছন্দ করেন অগস্ত্যর মা ও বিগ বি-কন্যা শ্বেতা বচ্চনও। অন্যদিকে সুহানার সঙ্গে অগস্ত্যর সম্পর্ক নিয়ে নাকি শাহরুখ ও তার পরিবারও বেশ খুশি।
![]()









