- - -

সুশিক্ষিত ও সুন্দর সীতাকুণ্ড গড়তে সকলের সহযোগিতা চায় আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান

Print News

ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার অবদান সমুন্নত করতে সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটস্থ হাছনাবাদ জামে মসজিদে গত ১৯ আগস্ট শনিবার আসর নামাজের পূর্বে মুসল্লিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

হাছনাবাদ জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হারুনের ইমামতিতে আসরের নামাজের পর অনুষ্ঠিত তৃণমূল জনসাধারণের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পেশ ইমাম মাওলানা শহীদুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম বাবুল, সেক্রেটারী হাজী মোহাম্মদ শাজাহান ও কোষাধ্যক্ষ মোহামদ আবুল কালাম সহ গণমান্য ব্যক্তিবর্গ।
সীতাকুণ্ডের কৃতীসন্তান, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান মসজিদে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লীদের সাথে মতবিনিময় প্রসঙ্গে বলেন, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত দলমত নির্বিশেষে স্বয়ং আল্লাহর মেহমানদের কাছে আমি দোয়া চাইতে এসেছি–যেন আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দেয়া বঙ্গবন্ধুর আত্মত্যাগী জীবন ও কর্মের মূল্যায়নের মাধ্যমে অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যেতে পারি।
আলহাজ্ব মোহাম্মদ ইমরান কোরানের আল-বাকারা সুরার ৭ নং আয়াতে বর্নিত কলব, কান ও চোখের কথা উল্লেখ করে বলেন, যোগ্যতার মূল্যায়ন দিতে পারলে সমাজে শান্তি ও শৃঙ্খলা স্থাপিত হবে।
তিনি আরো বলেন, সারাদেশে ৫৬০টির বেশি মডেল মসজিদ স্থাপন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও প্রশিক্ষণ সহ ইসলামের প্রচার-প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নানান উদ্যোগের কথা আমাদের স্মরণে রাখতে হবে, আমাদের অকৃতজ্ঞ হলে চলবে না। উন্নয়ন ও সমৃদ্ধির এ ধারাকে শুধু চালু রাখা-ই নয় বরং আরো দীর্ঘতর করতে হবে বলে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বিশ্বাস করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa