- - -

সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব সু সম্পন্ন

Print News

সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব সু সম্পন্ন

 

উপমহাদেশের প্রখ্যাত সাধক ভক্তবাঞ্ছাকল্পতরু মহাযোগীরাজ শ্রীশ্রী মৎ স্বামী গুরুদাস পরমহংস ফকির বাবাজীর ২০৯ তম আবির্ভাব ও ১২৭ তম তিরোধান উপলক্ষে মাঘীপূর্ণিম উৎসব গত ২৪ ও ২৫ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারী দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ঊষাকীর্তন,মঙ্গলারতি,সমবেত গীতাপাঠ,বিশ্বশান্তি যঞ্জ,ধর্ম রসামৃত আলোচনা সভা,আলোচনা সভা,ধর্মীয় সংগীতাঞ্জলী ও নামযঞ্জের শুভ অধিবাস।সমস্ত অনুষ্ঠানের পৌরোহিত্য করেন শ্রীমৎ দেবানন্দ যতি মহারাজ,সার্বিক সহযোগীয় ছিলেন শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী,গীতা পাঠে অংশগ্রহন করেন শ্রীমৎ প্রসিদ্ধানন্দ মহারাজ,শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ প্রমুখ।বিকাল ৩ঘটিকায় মাস্টার পার্থ ঘোষের সঞ্চালনায় ওপরেশ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রধান করেন সাংসদ জনাব খাদিজাতুল আনোয়ার সনি মহোদয়,প্রধান আলোচক ছিলেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী,উদ্ভোদক ছিলেন নাজিরহাট পৌর মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বখতেয়ার সাইদ ইরান,জনাব জাফর আলম,প্রমুখ।গুরুদাস বাবার ভক্তদের মধ্যে সর্বশ্রী দীপু বনিক,সুমন কুমার বনিক,প্রদীপ রায়,সাংবাদিক শ্যমল নন্দীঅর্জুন নাথ,বনফুল বনিক,সুলোচন দে,প্রকাশ৷ রায়,সুজন ভট্টাচার্য, সুমন ধর,আদিত্য সৈকত,শাওন বনিক,রাহুল নাথ,জয়পদ চন্দ,কৃপাল ধর,প্রতাপ রায়,পংকজ নাথ,সনজয় ধর,রাজীব ধর,বর্ষন বনিক প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন,মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি না হলে কখনো কল্যান সাধন হয় না।তাই মানব সমাজ বিনির্মানে ঐক্যের বিকল্প নেই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa