- - -

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার

Print News

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবনের ভেতরে অভিযান চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। এসব মাংস বনে হরিণ শিকারের পর সেখানেই জবাই করে প্রস্তুত করা হয়। বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
এ সময় শিকারিদের একটি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া হরিণের ওই মাংস কেরোসিন তেল মাখিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বনের হুলার ভারানী খালে অভিযান চালান বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা বনের গহিনে পালিয়ে যান। পরে তাঁদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি করে ৪২ কেজি হরিণের মাংস যান বনরক্ষীরা। শিকারিদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
ডিএফও বলেন, নৌকায় ফেলে যাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে চোরা শিকারিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa