- - -

সুন্দরবনে পরীক্ষার্থীদের প্রান্তিক এলাকা থেকে নদী পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা

Print News

সুন্দরবনে পরীক্ষার্থীদের প্রান্তিক এলাকা থেকে নদী পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা

 

রাজ্যে আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে সুন্দরবনের নদী পথে বিভিন্ন এলাকায় দ্বীপ থেকে দ্বীপান্তরে রওনা দিল ছাত্র-ছাত্রীরা। সুন্দরবনের মতো দুর্গম এলাকায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে দুর্গম যাতায়াত ব্যবস্থায় সমস্যার মধ্যে পড়তে হয়। সেজন্য সকাল সকাল তারা পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিল। কখনো কখনো কোনো ছাত্র-ছাত্রীকে একটি দুটি কিংবা অনেকের তিনটি নদী পেরিয়ে পরীক্ষা কেন্দ্রের রওনা দিতে হয়। একইভাবে মাধ্যমিক পরীক্ষা দিনে আঁটোসাঁটো নিরাপত্তায় নদী পথে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরবন এলাকায়। এবারে মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন।
সুন্দরবন এলাকার জলপথে সকাল থেকে মাধ্যমিক পরীক্ষার চেনা ছবি দেখা গেল। সকাল থেকে নৌপথে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখীর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে স্কুল অবজারভাররা বাংলা প্রশ্নপত্র নিয়ে কড়া নজরদারি ও নিরাপত্তায় জলপথে নদী পারাপার করছেন। একইভাবে ছাত্র-ছাত্রীদের কোনরকম সমস্যায় পড়তে না হয় যেন সে দিক দিয়ে সতর্ক রেখেছে প্রশাসন। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের যাতে কোন সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য কোন রকম খামতি রাখতে চাইছেন না প্রশাসনের কর্তারা। সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি সহ সুন্দরবন এলাকার রায়মঙ্গল সন্দেশখালীর বেতনি, ছোট কলাগাছি নদীসহ একাধিক নদীর পথে। এক দিকে মাধ্যমিকের প্রথম সরকারি পরীক্ষায় ছাত্র-ছাত্রী অন্যদিকে প্রশ্নপত্র নিয়ে স্কুল অবজাররা নিজে নিজে সেন্টারে গন্তব্য পৌঁছাচ্ছে পাশাপাশি ফেরিঘাটে নৌকার সংখ্যা বাড়ানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa