
সুনামগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ভর্তি ৩টি ট্রাক আটক, দুইজনকে জেলহাজতে প্রেরণ
সুনামগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বালু-মাটি ভর্তি ৩ টি ট্রাক আটক করেছে পুলিশ। এসময় বালু-মাটি উত্তোলনে জড়িত থাকার অভিযোগে দুইজন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আম্বর পয়েন্ট এলাকা থেকে বালু-মাটি ভর্তি এই ট্রাকগুলো আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের ধলাই মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৪) ও উপজেলার ছাত্তারকোনা গ্রামের কাছম আলীর ছেলে মাসুক মিয়া (২১)।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![]()









