
সুদীপ কুমার নাথ: বরিশালের স্বাস্থ্যসেবার আস্থা ও উন্নয়নের আলোকবর্তিকা
দেশের স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সুদীপ কুমার নাথ স্যার — দক্ষতা, মানবিকতা ও পেশাগত নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিএসসি (প্যাথলজী ), এমএস (মাইক্রোবায়োলজি), এমপিএইচ (ইন কোর্স) সহ একাধিক উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি স্বাস্থ্যখাতের নানামুখী শাখায় বিশেষ অবদান রেখে চলেছেন।
কমিউনিটি প্যারামেডিক (BNMC) হিসেবে নিবন্ধিত (রেজি নং – ১৮৩১) হয়ে তিনি বছরের পর বছর বরিশালের মানুষের কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন — সেবা ও সহমর্মিতার বন্ধনে গড়ে তুলেছেন মানুষের আস্থা।
প্রশিক্ষণ:
জেনারেল হাসপাতাল, বরিশাল (কেয়ার গিভার লেভেল ২ ও ৩) — (এনএসডিএ)
পদবীসমূহ:
সহকারী অধ্যাপক, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ, বরিশাল
পরিচালক, বেঙ্গল হাসপাতাল, বরিশাল
চেম্বার:
হেলথ কেয়ার ফার্মা
বীর প্রতীক প্লাজা, বেবি স্ট্যান্ড, পুলিশ ফাঁড়ির বিপরীতে, নতুন বাজার, বরিশাল।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA)-এর পক্ষ থেকে আমাদের প্রিয় সিনিয়র সুদীপ কুমার নাথ স্যার-এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর দক্ষ নেতৃত্ব, মানবিক সেবা ও অদম্য প্রয়াস ভবিষ্যতেও আমাদের পথ দেখাবে — স্বাস্থ্যখাতের গুণগত মানোন্নয়ন ও মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে তিনি যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
আমরা স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন ও ক্রমাগত সাফল্য কামনা করছি।
![]()









