- - -

সীতাকুণ্ড আসনে চলছে ৭ প্রার্থীর উৎসবমুখর প্রচারণা

Print News

সীতাকুণ্ড আসনে চলছে ৭ প্রার্থীর উৎসবমুখর প্রচারণা

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় সরব চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন। প্রতিটি অলিতে গলিতে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৯ ও ১০ নং ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম ৪ আসন। ২৭৩.৪৭ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২০৬ জন। তারমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৮৩৪ জন ও নারী ২ লাখ ২ হাজার ৩৬৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮ জন।
এবার এ আসনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ৭ জন। নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এস এম আল মামুন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির দিদারুল কবির, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি থেকে খোকন চৌধুরী, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত শহীদুল ইসলাম চৌধুরী, টেলিভিশন প্রতীকে ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত আকতার হোসেন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোজাম্মেল হোসেন এবং ঈগল প্রতীকে স্বতন্ত্র থেকে মোহাম্মদ ইমরান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa