- - -

সিনেমার স্টাইলে পুলিশের হাত কামড়ে পালাল আসামি

Print News

সিনেমার স্টাইলে পুলিশের হাত কামড়ে পালাল আসামি

সিনেমার স্টাইলে পুলিশের হাতে কামড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসুদ হত্যা মামলা ও চাঁদাবাজি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে।
শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কাদির মিয়ার ছেলে। পুলিশ জানায়, হালিম মিয়া খাগাতুয়া গ্রামের মাসুদ
হত্যা মামলার অন্যতম আসামি।
হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার সন্ধ্যায় খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে হালিমকে আটক করে পুলিশ।
কিন্তু তার হাতে হাতকড়া পড়ানোর আগেই এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান।
#এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa