- - -

সিকিমে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের

Print News

সিকিমে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের

 

ভূমিধসে অবরুদ্ধ হয়েছিল গ্রামের রাস্তা। ধসের পাথর মাটি পরিস্কারের কাজ চলছিল। সেই ভূমিধসেই চাপা পড়ে ২ শ্রমিকের প্রাণ গেল। গুরুতর আহত হলেন ৪ জন। শনিবার (২৫ জুলাই ) ভারতের সিকিমের নামচি জেলার রাবং মহকুমার ফামতাম গ্রামের মর্মান্তিক ঘটনা। সিকিম পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম যথাক্রমে লাল বাহাদুর রাই এবং মান বাহাদুর গুরুং। ঘটনার খবর পেয়ে নামচির জেলাশাসক এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান। দুর্ঘটনার পরও পাহাড় থেকে পাথর গড়িয়ে নেমেছে। ওই পরিস্থিতির মধ্যেই ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। পাথর মাটির স্তূপ সরিয়ে ২টি দেহ বার করে উদ্ধারকারী দল। এরপর একে একে ৪ আহত শ্রমিককেও উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, সাদা ও ফামতাম গ্রামে সংযোগকারী ওই রাস্তায় কিছুদিন আগে ভূমিধস নামে। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলো। শনিবার (২৫ জুলাই ) প্রশাসনিক নির্দেশে ধ্বংশস্তূপ সরানোর কাজ শুরু হতে ফের ভূমিধস নেমে রাস্তা অবরুদ্ধ হয়। সিকিমে দীর্ঘদিন ধরে খারাপ আবহাওয়া চলছে। ভারী হতে অতিভারী বৃষ্টির কারণে ভূমিধস দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa