
সিকিমে প্রবল তুষারপাত, ২৭০০ পর্যটককে নিরাপদে উদ্ধার করল প্রশাসন
উত্তর পূর্ব ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সিকিমে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ) প্রকৃতির রুদ্ররুপ দেখল কয়েক হাজার পর্যটক। শেরাথাং এবং সংলগ্ন ছাঙ্গু লেকের উচ্চ পার্বত্য অঞ্চলে আচমকা ভারী তুষারপাতের জেরে পর্যটক বোঝাই কয়েকশো গাড়ি বরফে আটকে পড়ে। তবে সিকিম পর্যটন দপ্তর ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় কোনও বড়সড়ো দুর্ঘটনা ছাড়াই ৫৪১ টি গাড়ির মোট ২৭৩৫ জন পর্যটক নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ) দুপুরের পর থেকেই শেরাথাং এবং ছাঙ্গু লেক সংলগ্ন এলাকায় তুষারপাতের তীব্রতা বাড়তে থাকে। ১৫ মাইল থেকে ছাঙ্গুর মধ্যবর্তী রাস্তায় পুরু বরফ জমে যাওয়ায় গাড়ি চলাচল” অসম্ভব হয়ে পড়ে। সিকিমের পর্যটন ও পর্যটক বোঝাই মোট ৫৪১ টি গাড়ি ওই এলাকায় আটকে পড়ে ছিল। খবর পাওয়া মাত্রই তুষার শুভ্র পার্বত্য এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয় সিকিম পুলিশ, বিআরও পর্যটন পারমিট সেল এবং স্থানীয় চেকপোস্টের আধিকারিকরা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আস্থা সংগঠনের সদস্যবৃন্দ, জেএন রোড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সি।
![]()









