- - -

সিএমপির দুই থানায় ওসি বদল

Print News

সিএমপির দুই থানায় ওসি বদল

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট ও আকবরশাহ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে আবারও রদবদল করা হয়েছে।
আজ ৬ জানুয়ারি সোমবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, সিটিএসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে সদরঘাট থানায়, একই থানার (ওসি) রমিজ আহমেদকে সদরদপ্তর পরিদর্শক (ক্রাইম) বিভাগে বদলি করা হয়েছে। আকবর শাহ থানার (ওসি) হিসেবে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান, একই থানার (ওসি) রোজিনা খাতুনকে পুলিশ পরিদর্শক (প্রশিকিউশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
দুই থানার রদবদলের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa