
সারাদেশে দরগাহ -মাজার – খানকাহ শরীফে হামলা – ভাঙচুর লুটপাট – মানুষ হত্যা – অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন ও হবিগঞ্জে জেলা প্রশাসক হাতে স্মারকলিপি প্রদান
সারাদেশে দরগাহ – মাজার- খানকাহ শরীফে হামলা – ভাঙচুর লুটপাট – মানুষ হত্যা – অগ্নি সংযোগের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও হবিগঞ্জ জেলা প্রশাসক হাতে স্মারক লিপি প্রদান করা হয়েছে । বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নিম তলা সামনে রাস্তা পাশে বাংলাদেশ দরগাহ – মাজার ঐক্য পরিষদ ও বিশ্ব সূফী সংস্থা এর আয়োজনে এবং বাংলাদেশ দরগাহ – মাজার ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা আহবায়ক এবং মুড়ার বন্দ দরবার শরীফের খাদেম সৈয়দ মুরাদ আহাম্মদের সভাপতিত্বে তরফ রাজ্যে পূণ্য ভূমি ১২০ আউলিয়া মুড়ার বন্দ দরবার শরীফ ও জেলার বিভিন্ন মাজার শরীফ, খানকাহ শরীফের হাজারো উর্ধে দরবার শরীফ – মাজার শরীফ – খানকাহ শরীফের উত্তরসূরী বংশধর , দরবার- মাজার কমিটির নেতৃবৃন্দ , খাদেম ও আশেকান ভক্তবৃন্দরা এই মানববন্ধন অংশ গ্রহন করেন ।
মানববন্ধনে বলেন , ২০২৪ সালের ৫ আগস্ট পর থেকে উগ্র মৌলবাদী জঙ্গিরা সারাদেশে বিভিন্ন স্থানে দরবার শরীফ , মাজার শরীফ , খানকাহ শরীফে হামলা – লুটপাট – ভাঙচুর , মানুষ হত্যা, অগ্নি সংযোগ করে যাচ্ছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উগ্র মৌলবাদী জঙ্গিরা যেসব দরবার শরীফ , মাজার শরীফ , খানকাহ শরীফ ক্ষতি সাধন করেছে এগুলো সংস্কার এবং দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি চাই । গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দে ” নূরাল পাগলা খ্যাত সুফি সাধক মোঃ নূরুল হক ” এর দাফন কৃত লাশ উগ্র মৌলবাদী জঙ্গিরা কবর থেকে উত্তোলন পূর্বক নৃশংসতা ভাবে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয় । শুধু তাই নয় , নূরাল পাগলার দুই জন ভক্তকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলেছে । সারাবিশ্বে সহ এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে । উক্ত ঘটনাটি সারাবিশ্বে মিডিয়া ও সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয় । এ প্রচারে দেশে – বিদেশে ধর্মপ্রাণ মুসলমানদের মনে অনেক ক্ষোভের সৃষ্টি হয়েছে । মানববন্ধনে সাংবাদিক মাওলানা মোঃ নঈমী ও জেলা নাগরিক কমিটি নেতা চৌধুরী ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিচি মেহেরাবাদ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ শামসুদ্দিন আহমেদ এমরান প্রকাশ পাগলা সাহেব ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরাবাদ সাহেব বাড়ীর এপিপি এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ , কন্ঠ শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, দাউদ নগর মাইজা সাহেব বাড়ীর সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , এডভোকেট আজিজুর রহমান আহমেদ , হিয়ালা সাহেব বাড়ীর সৈয়দ মাসুদুল হোসাইন , পইল সাহেব বাড়ীর সৈয়দ আমিন ,সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম ফটিক , মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন , বাংলাদেশ দরগাহ – মাজার ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শাহ ফকির ।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম ইউনুস শাহ , মাওলানা মোজাহিদ , হাবিবুর রহমান আলমগীর , মাওলানা রুখুন উদ্দিন আশরাফী, মাসুক আহমেদ , সৈয়দ মাছুম হাসান, গাজী শানু , শাহ মোস্তাক আহমেদ , শাহ মোহাম্মদ আব্দুল কাইয়ুম , শওকত আলী , আজিজুর রহমান ,শরীফ উদ্দিন , শিরু মিয়া , আহমদ চিশতী , শিমু শাহ, বোরহান উদ্দিন , আব্দুল হাই , সৈয়দ আনিন,তৈয়ব আলী, হেলাল উদ্দিন , জিকে ঝলক প্রমুখ ।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি পীরজাদা সৈয়দ শামসুদ্দিন আহমেদ এমরান পাগলা সাহেব । পরে র ্যালি নিয়ে শহর পরিদর্শন শেষে সারাদেশে বিভিন্ন দরবার শরীফ , মাজার শরীফ ও খানকাহ শরীফ লুটপাট , ভাঙচুর ও নৃশংসতা ভাবে নূরাল পাগলার যাবতীয় ক্ষতি সাধন করেছে বিধায় বাংলাদেশ দরগাহ – মাজার ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার পক্ষ থেকে উগ্র মৌলবাদী জঙ্গি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা এবং যেসব স্থানে ক্ষতি গ্রস্থ করেছে , সেই জায়গায় ক্ষতি পূরণদাবী । এছাড়া সংস্কার চাই । ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধকল্পে প্রশাসন স্ব স্ব এলাকায় প্রয়োজনীয় গ্রহনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে সুদৃষ্টি দেওয়ার লক্ষ্য হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি দেওয়া হয় ।
![]()









