- - -

সাত রং সাংস্কৃতিক একাডেমির শুভ উদ্বোধন 

Print News

সাত রং সাংস্কৃতিক একাডেমির শুভ উদ্বোধন

 

সাত রং সাংস্কৃতিক একাডেমির শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সোমবার বিকেলে সৈয়দপুর নিমবাগান মোড়ে শিশু -কিশোরদের সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র ও আবৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান সাত রং সাংস্কৃতিক একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।

সাত রং সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নন্দিত ছড়াকার ও কথাসাহিত্যিক নুরুন নাহার সরকারের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা সানজিদা বেগম লাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি জনাব ইন্জিনিয়ার এ. কে. এম রাশেদুজ্জামান রাশেদ, জনতা ব্যাংক লিঃ চড়াই খোলা শাখার সিনিয়র অফিসার মোঃ আবু হাসান, বিশিষ্ট সমাজ সেবক জনাব জিকো আহমেদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক জনাব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও নৃত্য, সংগীত এবং চিত্রাংকন প্রতিযোগীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কবি নন্দিত সাহিত্য সংগঠন কবিতার মাটি বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার দিনাজপুর সংবাদদাতা শেখ সাইদুল আলম সাজু’ র প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও লেখক আব্দুল ওয়াহেদ ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কাজী ফিরোজ আলম, বিশিষ্ট সমাজ সেবিকা স্নেহা আক্তার, কবিতার মাটি সাহিত্য সংগঠনের সভাপতি তাইজুল মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় স্থানীয় সংগীত শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) তালিকাভূক্ত সংগীত শিল্পী মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa