- - -

সাতক্ষীরা পুত্রের হাত থেকে রক্ষা পেতে পিতার সংবাদ সম্মেলন

Print News

সাতক্ষীরা পুত্রের হাত থেকে রক্ষা পেতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পুত্রের মারপিটের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে অসহায় পিতা। মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভোমরার মৃত শরফরাজ মোল্লার পুত্র শফিউল ইসলাম মোল্ল্যা।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি ৪ টি কন্যা ও ১টি পুত্র সন্তানের জনক। ৪টি কন্যাকে ইতোমধ্যে বিবাহ দিয়েছি। আনুমানিক ১৭ বছর পূর্বে ১০ শতক জমি বিক্রয় করে একমাত্র পুত্র হাসান(৪০) কে বিদেশে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে ফিরে আসলে পরিবারে স্বচ্ছলতা ফিরবে, সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু বাস্তবে তার ভিন্ন চিত্র।

দীর্ঘদিন বিদেশে থেকে অনেক অর্থ সম্পদ উপার্জন করলেও হাসান সবই করেছে তার স্ত্রীর নামে। বিদেশে থাকা অবস্থায় কখনো আমাদের খোজ খবর নেয়নি পুত্র হাসান। এমনকি দেশে ফিরে এসেও আমাদের ভরণ-পোষণ দেওয়া তো দূরের কথা, উল্টো তার স্ত্রী সেলিনা খাতুন রিমা(৩২) এর কুপরামর্শে আমাদের উপর অত্যাচার করতে থাকে। সম্প্রতি তার স্ত্রীর পরামর্শে আমার নামীয় সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার পায়তারা চালাচ্ছেন পর সম্পদ লোভী পুত্র হাসান।

অথচ আমার আরো ৪টি কন্যা সন্তান রয়েছে। তাদের বঞ্চিত করে কিভাবে এই কাজ আমি করতে পারি। তাছাড়া হাসান এখই খেতে পরতে দেয় না, সম্পত্তিটুকু হাতিয়ে নিতে পারলে তখন আমাদের রাস্তায় থাকতে হবে। এই ভেবে সম্পত্তি লিখে না দেওয়ায় প্রতিদিন আমার সন্তান নামের কলঙ্ক হাসান আমাকে মারপিট করে।

বিদেশ থেকে ফিরে এসে আমার সম্পত্তির উপরেই বিশাল ভবন নির্মাণ করেছে সে। সেখানে ৮/৯টা ঘর থাকলে সেখানে আমার এবং আমার অসুস্থ্য স্ত্রীর জায়গা হল না। আমাদের এখন জায়গা হয়েছে গোয়াল ঘরে। শুধু আমাকেই না আমার স্ত্রীকেও প্রতিনিয়ত মারপিট করে। তার মারপিটে আমার বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি।

এমন সন্তান জন্ম দিয়েছি, এখন তার হাতেই মার খেয়ে মরতে হবে। ইতোমধ্যে আমি সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছি। তিনি ওই পুত্র নামের কলঙ্ক হাসানের মারপিটের হাত থেকে রক্ষা পেতে এবং নিজের সম্পত্তি রক্ষা করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa