- - -

সাতক্ষীরার বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ সানা দীর্ঘ ০৩ মাস ধরে পলাতক জন দুভোগ চরমে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

Print News

সাতক্ষীরার বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ সানা দীর্ঘ ০৩ মাস ধরে পলাতক জন দুভোগ চরমে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

 

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ০৫ নং বড়দল ইউনিয়নের চেয়্যারম্যান জগদীশ চন্দ্র সানা গত ০৫ই আগষ্ট থেকে আজ অবদি পলাতক রয়েছে। দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও ১ দিনের জন্যের পরিষদে অফিস করেননি। সূত্র মতে জানা যায় তিনি জেলা শহরে অবস্থান করে পরিষদ চালাচ্ছেন। এতে করে জনগনের ভূগান্তি চরমে উঠেছে। কোন কাজ ১দিনে সমাধান করতে পারছেনা বড়দল ইউনিয়ন বাসী। দিনের পর দিন ভূগান্তির পর চেয়ারম্যানের পি,এ খ্যাত মোঃ আব্দুর রহিম সাতক্ষীরা গিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নিয়ে আসেন। আব্দুর রহিমকে সাতক্ষীরা যাওয়ার জন্য প্রত্যেক সেবা গ্রহীতাকে ২০-২০০ টাকা পর্যন্ত দেওয়া লাগে বলে বিশ^স্ত সূত্রে জানা যায়। টাকা নেওয়ার বিষয়ে আব্দুর রহিমের নিকট জানতে চাহিলে তিনি সত্যতা স্বীকার করেন সত্যতা স্বীকার করে বলেন আমি জনগনের উপকারের জন্যে সামান্য কিছু টাকা নিয়ে চেয়ারম্যানের নিকট থেকে স্বাক্ষর করে নিয়ে আসি। সরজমিনে গিয়ে দেখা যায় বড়দল ইউপির চেয়্যারম্যান কক্ষটিতে তালা ঝুলছে। এই ব্যাপারে ইউপি সচিবের নিকট জানতে চাহিলে তিনি সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে চেয়ারম্যান সাহেব অফিস করেননা। এছাড়াও বড়দল ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষধের সমস্ত মেম্বরদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বিভাগীয় কমিশনার খুলনা বরাবর প্রদান করা হয়েছে বলে জানা যায়। উল্লেখিত অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারী ৩৭৮ জনের সঞ্চয় জমা বাবদ ১৪,৯৬,৮৮০/- টাকা বড়দল ইউপির উদ্দ্যেক্তার মাধ্যমে ব্যাংক এশিয়ার মাধ্যমে উত্তোলন করেন। যাহা পরিষদের প্যাডে চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি স্বীকারুক্তি পাওয়া যায়। জনগনের নিকট থেকে পানি ট্যাংকি দেওয়ার নাম করে ৭০০ জনের নিকট থেকে ৩,৫০০/- টাকা হারে মোট ২৪,৫০,০০০/- টাকা, কাবিখা কাবিটা টি আর ২০২৩-২০২৪ অর্থবছরে ১০-২০ মেট্রিকটন চাউল ও নগদ অর্থ প্রকল্পে ব্যয় না করে আত্মসাৎ, রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য দেড় মেট্রিকটন চাউল বিতরন না করে ভূয়া মাষ্টাররোল দেখানো, জেলা পরিষধের বরাদ্দকৃত ইউনিয়ন পরিষধের মসজিদ সংষ্কারের নামে ৫,০০,০০০/- টাকা এছাড়া গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাবদ ৯০,০০,০০০/- ফকরাবাদ বালিকা বিদ্যালয়ের নিয়োগ বাবদ ৪২,০০,০০০/-, বাইনতলা আর সি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাবদ ৭,০০,০০০/- টাকা ঘুষ নেওয়ার অভিযোগে উল্লেখ করেন। চেয়ারম্যানের অনুপস্থিত ও মাসিক সভা সম্পর্কে ইউপি সচিবের নিকট জানতে চাইলে তিনি বললেন প্রত্যেক মাসে মাসিক সভা চেয়ারম্যানের নির্দেশে অনুষ্ঠিত হইবে। কিন্তু বড়দল ইউপির নাম প্রকাশে অনিচ্ছুক মেম্বর সাংবাদিকদের বলেন ৫ ই আগষ্ট থেকে আজ অবদি পরিষদের কোন প্রকারন মাসিক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয় নাই। চেয়ারম্যান জগদীশ সানার অনুপস্থিত সম্পর্কে আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার কৃষ্ণা রায় এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন চেয়ারম্যান সাহেবের অনুপিস্থিতির বিষয়টি আমার জানা নেই। আমি বিস্তারিত তথ্য দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। চেয়ারম্যান জগদীশ সানার মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa