
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক এক
সাতক্ষীরায় সদর থানা পুলিশের অভিযানে ভারতীয় ৮১ পিচ ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর মাঝের পাড়া এলাকায় মৃত মোকছেদ গাজীর পুত্র মো.হাফিজুল ইসলাম। জানা গেছে,আলীপুর মাঝের পাড়া এলাকায় অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল বিক্রয় জন্য অবস্থান করছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল ভোর রাতে সদর থানা পুলিশের এস,আই তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসামীর নিজ বসত বাড়ীর সিড়ির নিচ থেকে বস্তায় রক্ষিত ভারতীয় ৮১ পিচ ফেনসিডিল সহ আসামীকে আটক করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা পুর্বক তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি মো. মহিদুল ঈসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
![]()









