- - -

সাতক্ষীরায় পথচারী ও চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

Print News

সাতক্ষীরায় পথচারী ও চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

 

পবিত্র ঈদুল ফিতরে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য সামনে রেখে পবিত্র ঈদুল ফিতরে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতা মূলক বাড়ানোর জন্য সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরে ফেরা ঘর মুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়।
বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো.জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবীর।
রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মো.গোলাম মোরশেদ, সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.জাকির হোসেন টিটু, বিআরটিএ’র অফিস সহকারি মো. সাইফুল ইসলাম ও সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন। রোড শোতে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa