- - -

সাতক্ষীরায় জনতার হাতে এক ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

Print News

সাতক্ষীরায় জনতার হাতে এক ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি কালে জনতার হাতে আটক হয়েছে শফিকুল ইসলাম নামে এক ভূয়াপুলিশ কর্মকর্তা।শনিবার সকালে তাকে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে আটকের পর পুলিশে সোপার্দ করে জনতা।আটককৃত শফিকুল ইসলাম দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।
সদর উপজেলার আঁগরদাড়ি ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল শফিকুল।আজ ভোরে দুটি মোটরসাইকেল নিয়ে চাঁদবাজি করতে শফিকুল ইসলাম সহ তিন,চার জন তার গ্রামে প্রবেশ করে।
এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করে রাখে।ওই সময় তার সাথে থাকা প্রতারকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে তাকে পুলিশের হাতে সেপার্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলাম নামে একজনকে ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa