- - -

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবি

Print News

জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান নেতৃত্বে সাতকানিয়া উপজেলার ছদহা এবং কেঁওচিয়া ইউনিয়নের প্রায় ২০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে পবিত্র কোরআন খতম ও জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের অন্যান্য অফিসারবৃন্দ, জুনিয়র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাতকানিয়া এলাকার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজিটিসিএন্ডসি ও বর্ডার গার্ড হাসপাতাল সাতকানিয়ার উদ্যোগে গরীব ও দুঃস্থদেরক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ওষুধ বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa