- - -

সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাবে নতুন নেতৃত্ব

Print News

সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাবে নতুন নেতৃত্ব

 

রাজধানী ঢাকায় অবস্থিত সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাহিত্যপ্রেমীদের এই মিলন মেলায় নতুন উদ্যমে নেতৃত্ব দেবেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক লাইজু আক্তার। সহকারী মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের প্রভাষক নুসরাত জাহান শুচি।

IMG 20260128 WA0004 300x249

নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী নির্ঝর চক্রবর্তী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী রাসেল মিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান লাবনি এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া তানবীন মিথী।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. শামস্ আলদীন জানান, বিভাগের শিক্ষকবৃন্দের ঐকমত্যের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছর এই তরুণ দলের নেতৃত্বে সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাব নতুন উচ্চতায় পৌঁছাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa