- - -

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের মুক্তি দাবি

Print News

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের মুক্তি দাবি

 

আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করায় দেশের সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন। এক বিবৃতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের ১৪টা সাংস্কৃতিক সংগঠন এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানায়।

সেই সাথে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য দাবি জানায়। বিবৃতিদাতা সংগঠন সমূহ হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর, বঙ্গবন্ধু শিশু একাডেমি ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।
সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের মুক্তির দাবি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa