- - -

সাঁথিয়া ইছামতি নদী থেকে প্রায় ৪২ কিলোমিটার কচুরিপানা অপসারণের শুভ উদ্বোধন

Print News

সাঁথিয়া ইছামতি নদী থেকে প্রায় ৪২ কিলোমিটার কচুরিপানা অপসারণের শুভ উদ্বোধন

 

পাবনা সাঁথিয়া থেকে প্রায় ৪২ কিলোমিটার ইছামতী নদীতে প্রথম পর্যায়ে কচুরিপানা অপসারণের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টার দিকে সাঁথিয়া উপজেলার আফতাবনগর এলাকায় কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।

পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় আই-৩ (ইছামতি নদী) ৪২ কিলোমিটার প্রধান সেচ খালের মধ্যে ৫ কিলোমিটার নদীর কচুরিপানা প্রথম পর্যায়ে অপসারণ করা হবে। পর্যায়ক্রমে পুরো নদীর কচুরিপানা অপসারণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বেড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হায়দার আলী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

Facebook
Twitter
LinkedIn