- - -

সরকারের রাজস্ব নয়ছয়!

Print News

সরকারের রাজস্ব বিবেচনায় চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার। এ বাজার থেকে প্রতি বছর সরকার ২ কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে থাকে। সম্প্রতি অভিযোগ উঠেছে, বিপুল এ রাজস্ব নিয়ে নয়ছয় করছে সংশ্লিষ্ট সরকারি দফতর এবং ইজারাপ্রাপ্ত সিন্ডিকেট। ইজারা প্রদানের ক্ষেত্রেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ।
অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ১ ডিসেম্বর মিঠাছড়া বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। যার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৫৪ টাকা। উক্ত বছরে সর্বোচ্চ দর ২ কোটি ২৩ লাখ টাকা (ভ্যাট-আয়করসহ) হাঁকিয়ে ইজারা লাভ করেন নজরুল ইসলাম গং ব্যবসায়ী সিন্ডিকেট। ওই সময় ১ কোটি ৮০ লাখ টাকা দর হাঁকিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন মো. সাইফুল্লাহ।
মো . সাইফুল্লাহ অভিযোগ করে বলেন, ‘সর্বোচ্চ দরদাতা নজরুল ইসলাম গং ইজারা পাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে ইজারা মূল্য, ভ্যাট ও আয়কর পরিশোধ করতে ব্যর্থ হয়। সরকারের হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী প্রথম দরদাতা ব্যর্থ হলে সে ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ইজারা লাভ করার কথা। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর সরকারের নীতিমালা অনুসরণ করেনি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘সাত কর্মদিবস তো দূরে থাক, ইজারা প্রদানের পর ১২০ কার্যদিবসেরও বেশি সময় পার হলেও নজরুল ইসলাম গং বাজারের হাসিল আদায় করছে। অথচ সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে কথা বললে তারা জানায়, চলতি অর্থবছরের ইজারা বাতিল করা হয়েছে। যদি ইজারা বাতিল হয় তা হলে বাতিলকৃত ইজারাদার সিন্ডিকেট কি করে হাসিল আদায় করে? এটা আমার প্রশ্ন।’
মো . সাইফুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে গত রোববার সরেজমিন মিঠাছড়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারের হাসিল আদায়ে নিয়োজিত তহসিলদার ইমরুল কায়েস এবং তার কোনো লোকজনকে পাওয়া যায়নি। বরং হাঁস-মুরগি বাজারে হাসিল আদায় করছে কিশোর চন্দ্র দে নামের এক ব্যক্তি। তার সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা রতন চন্দ্র দে এবং করিম নামের দুই ব্যক্তি মিলে ১১ লাখ টাকা মূল্যে বাজার সাব-ইজারা নেয় ইজারাদার নজরুল ইসলাম থেকে।
এরপর আদর্শ বাজার (কাঁচাবাজার) এলাকায় গিয়ে দোকানিদের সঙ্গে কথা বললে তারা জানায়, সরকারের কোনো লোক হাসিল আদায় করে না। তারা আগের ইজারাদারকেই হাসিল দেয়। হাসিল উত্তোলন কে করে জানতে চাইলে তারা জানান, মুন্সি নামের এক ব্যক্তি আদর্শ বাজার সাব-ইজারা নিয়েছে। ওই ব্যক্তিই এ বাজারে হাসিল আদায় করেন।
এরপর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (পুরোনো) এলাকায় গিয়ে দেখা যায়, এখানে যানবাহন থেকে হাসিল আদায় করছে তারেক নামের এক ব্যক্তি। তিনি প্রতি গাড়ি থেকে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করেন। এ সময় তারেক বলেন, ‘মহাসড়কের এ অংশ রাসেল নামের এক ব্যক্তি ইজারাদার নজরুলকে প্রায় ৩ লাখ টাকা দিয়ে সাব-ইজারা নিয়েছেন। আমি দৈনিক বেতনে রাসেলের হয়ে হাসিল আদায় করি।’
এ ছাড়া ইজারা বাতিলের পরও নজরুল ইসলাম গং এখানকার গরু-ছাগলের বাজার থেকে হাসিল আদায় করছেন এমন তথ্য পাওয়া যায়। এভাবে বাজার সাব লিজ দেওয়ার বিধান না থাকলেও ইজারাদার নজরুল বাজারকে ১০ ভাগে ভাগ করে একাধিক ব্যক্তির কাছে সাব লিজ দিয়ে ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এসব ব্যাপারে জানতে চাইলে ইজারাদার নজরুল ইসলাম ইজারা বাতিলের বিষয়টি স্বীকার করেন। তবে বাতিলের পরেও কি করে তিনি বাজারে হাসিল আদায় করেন জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো কাগজপত্রের মাধ্যমে করছি।’ সাব-ইজারা দেওয়ার বৈধতা প্রসঙ্গে নজরুল বলেন, ‘এটা বৈধ।’ মহাসড়কের যানবাহন থেকে টোল আদায়ের কথাও স্বীকার করে নজরুল বলেন, ‘এটাও বৈধ।’
এদিকে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘ইজারা প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে রাজস্ব অর্থ জমা না দেওয়ায় নজরুল ইসলামের ইজারা বাতিল করা হয়েছে। খাস কালেকশনের জন্য তহসিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খাস কালেকশনে দায়িত্বে নিয়োজিত মিরসরাই সদর তহসিল অফিসের তহসিলদার মো. ইমরুল কায়েস বলেন, ‘ইজারা বাতিল হয়নি, সাময়িক স্থগিত করা হয়েছে।’ এমতাবস্থায় আপনি কালেকশন করেন কি না বা আপনার নিয়োজিত লোকবল অর্থ কালেকশন করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমাকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও আগের ইজারাদার এগুলো কালেকশন করে প্রতি সপ্তাহে সরকারি কোষাগারে আমার মাধ্যমে জমা দেন।’

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa