- - -

সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় -দীপেন দেওয়ান কাউখালীতে ধানের শীষের পথসভা

Print News

সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় -দীপেন দেওয়ান
কাউখালীতে ধানের শীষের পথসভা

 

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ও বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপির উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া টেকসই কোনো উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় যখন একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, তখনই অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হবে। আমি আশা করি, আপনাদের সমর্থন ও ‘ধানের শীষ’-এ ভোটের মাধ্যমে জয়লাভের পর বাকি উন্নয়নের কাজ সম্পন্ন করতে পারব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নাসির চেয়ারম্যান, সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

IMG 20260124 WA0010 1 300x225

কর্মসূচির বিভিন্ন পর্যায়ে স্থানীয় মানুষদের উপস্থিতিতে এলাকায় চমৎকার কর্মচাঞ্চল্য দেখা যায়। প্রার্থী দীপেন দেওয়ান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে শুধুমাত্র সামাজিক সুস্থতা নয়, অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব। তিনি স্থানীয় জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান, যাতে উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa