- - -

সম্পর্কের গুপ্ত ব্যঞ্জনা

Print News

সম্পর্কের গুপ্ত ব্যঞ্জনা

চন্দনা চক্রবর্তী

 

সম্পর্ক কোনো সরল গাথা নয়,
অন্তরালে তার গুপ্ত ব্যঞ্জনা রয়,
মায়ার অনুবর্তী অদৃশ্য স্রোতধারায়
নীরব ব্যথার কুসুম ঝরে ক্ষয়।
বিশ্বাস যেন স্বচ্ছ কাঁচের প্রার্থনা,
স্পর্শে তবু জন্মে সূক্ষ্ম সংশয়,
অকথিত শব্দের অন্ধ অলিন্দে
অভিমানের নিশ্বাস ভেসে রয়।
কিছু মানুষ ধূম্র নক্ষত্রের মতো
ক্ষণিক দীপ্তি রেখে মিলায় দূরে,
তাদের স্মৃতি ধূসর ধূলির মতো
মনপ্রান্তরে নিঃশব্দে ঝরে।
তবু মানুষ অদৃশ্য করাঘাতে
সম্পর্কেরই জাল বোনে অন্তরায়,
জানে ভাঙনের গুপ্ত পূর্বলিপি,
তবু মায়ার সূত্র ছিন্ন না হয়।

চন্দনা চক্রবর্তী
মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa