
সমাজসেবি প্রদীপ বড়ুয়া’র আরোগ্য কামনায় পবিত্র সূত্রপাঠ
চন্দনাইশ উপজেলাধীন কানাইমাদারী গ্রামের প্রয়াত রেবত মোহন বড়ুযা’র কনিষ্ঠ পুত্র আনোয়ারার সিইউএফএল এর সাবেক ভাণ্ডাররক্ষক প্রদীপ বড়ুয়া দীর্ঘদিন নগরের মেডিকেল সেন্টার হসপিটালে আইসিইউ থেকে আজ ১৩ সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল ত্যাগের পূর্বে মহান ভিক্ষু সংঘের মাধ্যমে মহাকারুনিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের পবিত্র মঙ্গল সূত্রপাঠ শুনেন এবং বৈকালিক সংঘদান করে আরোগ্য কামনায় পবিত্র সূত্রপাঠ অংশ নেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, সুমনোবোধি ভিক্ষু, শীলব্রত ভিক্ষু, রত্নবোধি ভিক্ষুসহ জ্ঞাতী পরিজন।
![]()









