- - -

সন্দ্বীপ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

Print News

সন্দ্বীপ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ সংসদীয় আসনে আজ ২৫ নভেম্বর শনিবার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ১৭ দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত এনপিপি মনোনীত সম্ভাব্য প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একটি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ সংসদীয় আসনে এনপিপি’র মনোনয়নে প্রতিদ্বন্ধিতা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩১ তম ব্যাচের সাবেক কৃতি ছাত্র অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর জন্ম সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa