- - -

সন্দ্বীপে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Print News

সন্দ্বীপে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার ৩১মে বিকেলে সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের মোস্তাফিজুর রহমান ক্রিড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ ২–০ গোলের ব্যবধানে মগধরা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি । উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আলাউদ্দিন বেদনের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজর অধ্যক্ষ জামিল ফরহাদ, মগধরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, সন্দ্বীপ টাউন মার্চেট এসোসিয়েশনের সভাপতি শাহ আকবর হেলাল, পৌর প্যানেল মেয়র আবু তাহের, কাউন্সিলর ওহেদুল আলম পারভেজ, স্হানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম মাসুদ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa