- - -

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

Print News

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন
কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

 

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সন্দ্বীপ উপজেলার হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ১১ নভেম্বর ২০২৩, শনিবার সকাল ১০ টায় এই সংবর্ধনা দেয়া হয়।

‘ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা’ শিরোনামে অনুষ্ঠেয় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল অধ্যাপক ড. এম শফিকুল আলম বলেন, ২০১৪ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকাটি শিক্ষার গুণগত মানোন্নয়নে মাঠ পর্যায়ে ০৭ টি কর্মসূচি পরিচালনা করছে। আমি সুযোগ পেলেই তাদের অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করি। আমি পত্রিকাটির সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সহ পত্রিকা ও এই কাজের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। সংবর্ধনায় কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বক্তব্য প্রদান, সংবর্ধনা পত্র, অভিনন্দন স্মারক, বই (বাতিঘর-২), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ও নাস্তা প্রদান করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসাইন সাঈদ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী তাহেরা মর্জিনা মোমেনা বালক বালিকার মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা এইচ এম মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার আক্তারুজ্জামান সুজন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, ডাক্তার-সাংবাদিক মোজাম্মেল হোসেন, নারী নেত্রী পলি রানী নাথ।

বক্তব্য রাখেন দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সমাজকর্মী ফসিউল আলম জিসান, সংবাদকর্মী আব্দুর রহমান ইমন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, নজরুল নাঈম, নাঈম সোহাগ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa