- - -

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-২

Print News

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-২

 

৪ নভেম্বর: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামির সহ দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার সূত্রে জানা যায়,আজ সোমবার (৪ অক্টোবর) এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লইয়ারকুল সাকিনে অভিযান পরিচালনা করে জিআর ৪২/১৮ (কর্ণফুলী) এর ৬ (ছয়) বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আরজু মিয়া, পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-পশ্চিম লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।

অপর অভিযানে এএসআই মোঃ আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন পূর্ব মাঝদিহি সাকিন থেকে নারী ও শিশু ২০০/১৭, পিটিশন ৫৯৩/১৬ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নুর ইসলাম, পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-পূর্ব মাজদিহি পাহাড়, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa