- - -

শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Print News

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল ১৫ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নারুয়া ইউনিয়নের কোনগ্রামে একটি দলীয় অনুষ্ঠান শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন মুন্না। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মুন্নার হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মুন্নাকে প্রতিপক্ষ রেজাউল মহাজন ও তাদের লোকজন কুপিয়ে হত্যা করেছেন।
মুন্নার ভাই আব্দুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa