
শ্রমিক নেতা রাশেদ আর নেই
না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক সৈয়দ রাশেদ সোলাইমান রাশেদ গত চারদিন ধরে পার্ক ভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মহান আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
![]()









