- - -

শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Print News

শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়কের দুপাশে ফুটপাত দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করাসহ দখলদারকে মালামাল সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে বলেন, রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা করা যাবে না। কোন ভ্রাম্যমাণ খাবারের দোকানও থাকবে না। রাস্তার পাশের দোকানগুলোর বর্ধিত অংশ সরিয়ে নিতে হবে। হোটেল রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী এবং পরিবেশন করার বিষয়ে বলেন।

এছাড়া তিনি হাইওয়ে রোডে প্রতিবন্ধকতা তৈরী করে ইট, বালু, কাঠ না রাখার জন্য সতর্ক করেন। অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসাইন, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের দখল অপসারণ, কিছু হোটেল ব্যবসায়ীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বিষয়ে সতর্ক করা হয়। এ সময় একজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa