- - -

শোক সংবাদ”

Print News

“শোক সংবাদ

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন বাথুয়া গ্রামের বড়ুয়াপাড়া ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ জ্ঞানোদয় বিহারের সদ্ধর্মের ধার্মিক উপাসক প্রয়াত লব কিশোর বড়ুয়ার ২য় পুত্র ও উল্লিখিত বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ধর্মপ্রাণ উপাসক প্রয়াত অরবিন্দ বড়ুয়ার সহধর্মিণী প্রয়াতা অনিমা বড়ুয়া। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় গত ০৫ আগস্ট ২০২৫ তারিখের মঙ্গলবার সকাল ৬.০৫ মিনিটে তিনি পরলোকগমন করেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি দুই পুত্র, তিন কন্যা, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনি-দৌহিত্র-প্রপৌত্র-প্রপৌত্রী সহ অনেক আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য অত্র গ্রামের বিহারের ধার্মিক উপাসক প্রয়াত অবিনাথ বড়ুয়া ও পুণ্যশীলা ধার্মিক উপাসিকা প্রয়াতা সুভাদা বড়ুয়ার ২য় কন্যা অনিমা বড়ুয়া।
তাঁর প্রয়াণে পরিবারবর্গ-সহ সকল শুভানুধ্যায়ী পুণ্যদাতাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা-সহ সঞ্চিত পুণ্যদানের সহিত তাঁর পারলৌকিক সদ্গতি-সহ নৈর্বাণিক সুখ লাভের হেতু হোক এই কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa