- - -

শেখ হাসিনার নামে মিথ্যা মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Print News

শেখ হাসিনার নামে মিথ্যা মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কোটালীপাড়া উপজেলার বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ঘটনার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আজ বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি কোটালীপাড়া হাসপাতাল সড়ক থেকে শুরু করে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে জমায়েত হন।

এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করেছেন, আমরা তাদের নামে গোপালগঞ্জে সত্যি মামলা করবো।
কোটালীপাড়া পৌরসভার মেয়য় মতিউর রহমান হাজরা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ৫ আগষ্টের পর দেশে যতো আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ সদস্য হত্যা হয়েছে এর প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনাই তারা ঘটিয়েছে। কোটা সংস্কারের নামে যে ছয়জন সমন্বয়ক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগসহ দেশ ত্যাগে বাধ্য করে নিজেরাই ক্ষমতায় বসেছে, তাদেরকেও এই মামলায় আসামিৃ করা হবে।
কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন প্রিয় নেত্রী শেখ হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহার করে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে হবে ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa