- - -

শূন্য তুমি 

Print News

শূন্য তুমি

উসাশী ব্যানার্জী

 

কত জন্ম অপেক্ষা করেছি
এই শূন্যতার জন্যে!
কত নবারুণের চোখে চোখ রেখেছি,
কত গোধূলির ডানায় হাত ছুঁইয়েছি
এই শূন্যতার জন্যে!
বাকহীন করা নীরবতা,
জমাট বাঁধা স্তব্ধতাকে জাপটে ধরে
উপভোগ করতে চেয়েছি
এই শূন্যতাকে!
ফাঁকা, ধূ-ধূ করা শূন্যতা-
তোমার জন্য প্রবেশ করেছি
কৃষ্ণ গহবরে!

আকাশ গঙ্গার মতো বাস্তব অথচ নীরব তোমার ভালোবাসাও-
ঘষা কাঁচের মতো প্রচ্ছন্ন ও স্থির!
ঘন কুয়াশার মতো
গম্ভীর সে অনুভূতি উদ্বেলিত করেনা,
দান করে গভীরতা!
তোমার ভালোবাসাও শূন্যতা –
যা আছে অথচ নেই,
যা ছোঁয় অথচ আঁকড়ায়না!
আসল অপেক্ষা
শূন্যতায় মিশে থাকা তোমার!

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa