
শীতে কাঁপছে আসাম রাজ্যবাসী
হাড় কাঁপানো শীতে কাঁপছে আসাম রাজ্যবাসী। সদিয়া থেকে ধুবড়িসহ সমগ্র রাজ্যজুড়ে শীতের তীব্র প্রভাব। রাজ্যজুড়ে ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারনে রাজপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। গরম কাপড় ও আগুন পোহানোই এখন রাজ্যবাসীর ভরসা। শীতের প্রকোপে গুয়াহাটিতে সরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বহু বেসরকারি বিদ্যালয়ে নিম্ন প্রাথমিক শ্রেনীগুলির জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গুয়াহাটিতে ও শীতের প্রকোপ বেড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।
![]()









